বিশ্ববিদ্যালয় ব্যাডমিন্টন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পল্টন উডেনফ্লোর জিমনেসিয়ামে কাল শেষ হয়েছে আন্তবিশ্ববিদ্যালয় ব্যাডমিন্টন টুর্নামেন্ট। এতে দ্বিমুকুট জিতেছেন সালমান খান। পুরুষ এককে চ্যাম্পিয়ন জাতীয় বিশ্ববিদ্যালয়ের সালমান খান দ্বৈতেও জিতেছেন তুহিনের সঙ্গে জুটি গড়ে। দলগত চ্যাম্পিয়ন জাতীয় বিশ্ববিদ্যালয়, রানার্সআপ ঢাকা বিশ্ববিদ্যালয়। সেরা খেলোয়াড় হয়েছেন সালমান খান।