বিশ্বসেরা অ্যাথলেট বোল্ট
২০০৮, ২০০৯ সালের পর ২০১১। তৃতীয়বারের মতো বিশ্বসেরা অ্যাথলেট নির্বাচিত হলেন অলিম্পিকে ১০০ মিটার স্প্রিন্টে সোনাজয়ী, বিশ্বরেকর্ডধারী জ্যামাইকান স্প্রিন্টার উসাইন বোল্ট। আর মেয়েদের বিভাগে বিশ্ব অ্যাথলেটিকসে ১০০ মিটার হার্ডলস জয়ী অস্ট্রেলিয়ার শ্যালি পিয়ারসনকে বর্ষসেরা অ্যাথলেট হিসেবে ঘোষণা দিয়েছে বিশ্ব অ্যাথলেটিকস নিয়ন্ত্রক সংস্থা আইএএফ।এ বছর দেগু বিশ্ব চ্যাম্পয়নশিপের ২০০ মিটারের মুকুট ধরে রাখেন ২৫ বছর বয়সী বোল্ট। তবে ১০০ মিটারের লড়াইয়ে ‘ফলস স্টার্ট’-এর কারণে ডিসকোয়ালিফাইড হন। অবশ্য ৪×১০০ মিটার রিলেতে ৩৭.০৪ সেকেন্ডে জ্যামাইকাকে সোনা জিততে সহায়তা করেন বোল্ট। দেগুতে মেয়েদের হার্ডলসে চতুর্থ দ্রুততম রেকর্ড গড়েন ২৫ বছর বয়সী পিয়ারসন। তাঁর ১২.২১ সেকেন্ডের টাইমিংটা ছিল ১৯ বছরের ইতিহাসে সেরা।তৃতীয়বারের মতো বিশ্বের বর্ষসেরা অ্যাথলেটের মর্যাদা পাওয়ার পর বোল্টের প্রতিক্রিয়া, ‘বছরটা বেশ কঠিন কেটেছে আমার। অনেক কষ্ট করতে হয়েছে আমাকে। এই পুরস্কার তাই আমার কাছে অনেক কিছু।’ পিয়ারসনের প্রতিক্রিয়া, ‘আমি জিতেছি—এটা আমার কাছে কিছুটা বিস্ময়ের।’ রয়টার্স।