প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিশ্বের সেরা দল হওয়ার যোগ্যতা পাকিস্তানের রয়েছে বলে মন্তব্য করেছেন মহসিন খান। এক ম্যাচ হাতে রেখেই বিশ্বের ১ নম্বর টেস্ট দল ইংল্যান্ডের বিপক্ষে ২-০-তে সিরিজ জয়ের ধারাবাহিকতায় এ মন্তব্য করেন পাকিস্তানের অন্তর্বর্তীকালীন এই কোচ।‘আমি মনে করি, বিশ্বের সেরা দল হওয়ার যোগ্যতা এই দলটার রয়েছে। আপাতত আমাদের লক্ষ্য, টেস্ট ও ওয়ানডে র্যাঙ্কিংয়ের তৃতীয় স্থানে ওঠা। এর পর ধীরে ধীরে শীর্ষে উঠতে চাই আমরা’—এক সাক্ষাত্কারে বলেছেন মহসিন খান।পাকিস্তান দলের সফলতার রহস্যটা বলতেও ভুল করেননি মহসিন। তিনি জানিয়েছেন, দলের সফলতার অন্যতম হাতিয়ার কোচ ও অধিনায়কের উষ্ণ সম্পর্ক। মহসিনের ভাষায়, ‘মিসবাহ খুব ভালো অধিনায়ক। ওর সঙ্গে আমার সম্পর্ক সৌহার্দ্যপূর্ণ। কোচ হিসেবে ও আমাকে শ্রদ্ধা করে। আমিও অধিনায়কের প্রাপ্য সম্মানটা ওকে দেই।’ ওয়েবসাইট।