বিশ্বসেরাদের সঙ্গে সিদ্দিকুর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আগামী পরশু মালয়েশিয়ায় শুরু হচ্ছে ৭০ লাখ ডলারের সিআইএমবি ক্লাসিক। এই প্রতিযোগিতায় খেলবেন বিশ্বের শীর্ষ সব গলফার। এশিয়া থেকে অংশ নিচ্ছেন অর্ডার অব মেরিটের শীর্ষ দশ খেলোয়াড়। যাঁদের মধ্যে আছেন বাংলাদেশের সিদ্দুিকর রহমানও।
২৯ বছর বয়সী সিদ্দিকুর টানা চতুর্থবার অংশ নিচ্ছেন পিজিএ ট্যুর ও এশিয়ান ট্যুরের যৌথ আয়োজনের এই প্রতিযোগিতায়। ২০১০ সালে প্রথমবার খেলে যৌথভাবে ১১তম হয়েছিলেন, এবার চাইছেন আরও ভালো কিছু করতে। এশিয়ান অর্ডার অব মেরিটে নিজেকে ওপরে নিয়ে যাওয়া ও পিজিএ ট্যুরের কার্ড জোগাড় করতে মরিয়া সিদ্দিকুর।
সেটি বোঝা যাচ্ছে তাঁর কথায়, ‘এশিয়ান ট্যুর অর্ডার অব মেরিটের দৌড়টা এবার বেশ জমেছে। সিআইএমবি ক্লাসিকে অনেক টাকা, এখানে ভালো করলে কিংবা জিতে গেলে অর্ডার অব মেরিটে বিশাল এক লাফ দেওয়া যাবে। তা ছাড়া এই ইভেন্টটা এখন আরও ভালো হয়েছে। আমি এটা জিততে পারলে পিজিএ ট্যুরের কার্ড পাব।’
এবার সিআইএমবিতে খেলছেন ফিল মিকেলসন, বুবা ওয়াটসন, আর্নি এলস, কিগান ব্রাডলি, স্টুয়ার্ট কিঙ্ক ও লুকাস গ্লোভারের মতো মেজরজয়ীরা। এশিয়ান ট্যুর ওয়েবসাইট।