প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
টি-টোয়েন্টিতে সবচেয়ে বেশি ক্যাচের রেকর্ডটা এমনিতেও তাঁর। পরশু দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সুযোগ ছিল রেকর্ডটা উন্নত করার, তাই ২০ ক্যাচের সঙ্গে আর একটিও যোগ করতে পারেনি রস টেলর। পারবেন কী করে? তাঁর কাছে ক্যাচই তো এল না! উল্টো ওই ম্যাচেই তাঁর পাশে এসে বসেছেন এবি ডি ভিলিয়ার্স। বিশ্বের অন্যতম সেরা ফিল্ডার ডি ভিলিয়ার্সের এই ম্যাচের আগে ক্যাচ ছিল ১৯টি, বারবাডোজে ইয়োহান বোথার বলে জেসি রাইডারের ক্যাচটি নিয়ে হয়ে গেল ২০। আজ আবার দুজনেরই সামনে সুযোগ থাকছে রেকর্ডটা বাড়িয়ে নেওয়ার। ১৫টি ক্যাচ নিয়ে এই দুজনের পেছনে আছেন অস্ট্রেলিয়ার মাইক হাসি। ডি ভিলিয়ার্সের সতীর্থ গ্রায়েম স্মিথ, আলবি মরকেল, জেপি ডুমিনি ও পাকিস্তানের শোয়েব মালিক নিয়েছেন ১২টি করে ক্যাচ।