বিশ্বের সবচেয়ে দামি দল রিয়াল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইউরোপিয়ান ফুটবলের গত মৌসুমে বড় কোনো শিরোপাই জিততে পারেনি রিয়াল মাদ্রিদ। তবে একদিক দিয়ে সবাইকে ছাড়িয়ে গেছে তারা। ‘ফোর্বস’ ম্যাগাজিনের তালিকায় সবচেয়ে ধনী ক্লাবগুলোর একেবারে শীর্ষে আছে স্প্যানিশ ক্লাবটি। গতবারের এক নম্বর ম্যানচেস্টার ইউনাইটেড এবার নেমে গেছে দ্বিতীয় স্থানে। আর রিয়াল মাদ্রিদের চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনা আট নম্বর থেকে উঠে এসেছে তিনে। শীর্ষ দশের মধ্যে জায়গা করে নিয়েছে আরেকটি ইংলিশ ক্লাব— আর্সেনাল।গত অর্থবছর রিয়াল মাদ্রিদের আর্থিক মূল্য ছিল প্রায় ১৫ হাজার কোটি টাকা। এবার সেটা বেড়ে দাঁড়িয়েছে প্রায় ২৬ হাজার কোটি টাকা। অ্যাডিডাস আর এমিরেটস এয়ারলাইনসের সঙ্গে চুক্তি করেই তারা আয় এতটা বাড়িয়েছে বলে এক প্রতিবেদনে উল্লেখ করেছে ‘ফোর্বস’। দ্বিতীয় স্থানে থাকা ম্যানচেস্টার ইউনাইটেডের মূল্যমান ২৪ হাজার কোটি টাকা। ২০ হাজার কোটি টাকা নিয়ে তৃতীয় স্থানে আছে লা লিগা শিরোপাজয়ী বার্সেলোনা। শীর্ষ তিনের তিনটাই ফুটবল ক্লাব হলেও এই তালিকা কিন্তু শুধু ফুটবল দলগুলো নিয়ে নয়। বিশ্বের সব ধরনের খেলার সব দলই এসেছে হিসাবের মধ্যে। সেরা দশে ফুটবলের চতুর্থ ক্লাব হিসেবে ঠাঁই পেয়েছে আর্সেনাল। সেরা দলে চারটি দল আসে রাগবিরও। বাকি দুটো দল বেসবলের। যুক্তরাষ্ট্রের বেসবল লিগের শীর্ষ ক্লাব নিউইয়র্ক ইয়াংকিস তালিকার চতুর্থ স্থানে আছে প্রায় ১৮ হাজার কোটি টাকা নিয়ে।শীর্ষ ধনী ক্লাবের তালিকায় অবশ্য একক আধিপত্য বিস্তার করেছে যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ফুটবল লিগের (এনএফএল) ক্লাবগুলো। ৫০টি ক্লাবের মধ্যে ৩০টিই এসেছে এই রাগবি জগত্ থেকে। বেসবল ও ফুটবল অঙ্গন থেকে এসেছে সাতটি করে দল। আমেরিকার ন্যাশনাল বাস্কেটবল অ্যাসোসিয়েশনের তিনটি ক্লাব আছে এই শীর্ষ ৫০টি ধনী ক্লাবের তালিকায়। এ ছাড়া মোটর রেসিং থেকে দুটি ও ন্যাশনাল হকি লিগ থেকে এসেছে একটি ক্লাব।শীর্ষ ১০টি ক্লাব১. রিয়াল মাদ্রিদ (ফুটবল): ২৫৭১৩ কোটি টাকা২. ম্যানচেস্টার ইউনাইটেড (ফুটবল): ২৪৬৬১ কোটি টাকা৩. বার্সেলোনা (ফুটবল): ২০২৫৯ কোটি টাকা৪. নিউইয়র্ক ইয়াংকিস (বেসবল): ১৭৯২১ কোটি টাকা৫. ডালাস কাউবয়েজ (রাগবি): ১৬৩৬৩ কোটি টাকা৬. নিউ ইংল্যান্ড প্যাট্রিয়ট (রাগবি): ১২৭৩৯ কোটি টাকা৭. লস অ্যাঞ্জেলেস ডজার্স (বেসবল): ১২৫৮৪ কোটি টাকা৮. ওয়াশিংটন রেডস্কিনস (রাগবি): ১২৪৬৭ কোটি টাকা৯. নিউইয়র্ক জায়ান্টস (রাগবি): ১১৪৩৮ কোটি টাকা১০. আর্সেনাল (ফুটবল): ১০৩৩২ কোটি টাকা