প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অস্ট্রেলিয়ার বিপক্ষে মাত্রই শেষ হওয়া টি-টোয়েন্টি সিরিজে তাঁর রানের গড় ১৯৯.০০! দলে ‘সোনার ডিম পাড়া হাঁস’ হয়ে ওঠা বিরাট কোহলিকে ব্যবহারে তাই সতর্ক ভারত। এর অংশ হিসেবেই ৯ ফেব্রুয়ারি শুরু শ্রীলঙ্কার বিপক্ষে ৩ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে বিশ্রামে রাখা হয়েছে টি-টোয়েন্টি র্যাঙ্কিংয়ের সেরা ব্যাটসম্যানকে। পরশু ঘোষিত সিরিজের ভারতীয় দলে কোহলি না থাকলেও আঙুলের চোট কাটিয়ে ফিরেছেন ভুবনেশ্বর কুমার। অস্ট্রেলিয়া সফরে চোট পাওয়ায় ভারতের সর্বশেষ টি-টোয়েন্টি সিরিজে ছিলেন না তিনি। নতুন মুখ হিসেবে ডাক পেয়েছেন বাঁহাতি স্পিনার পবন নেগি। রয়টার্স।