বিশ্রামে ক্যালিস
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গত টি-টোয়েন্টি বিশ্বকাপের পর দেশের হয়ে একটি টি-টোয়েন্টিই খেলেছেন জ্যাক ক্যালিস। সেটাও তাঁর সম্মানে আয়োজিত ম্যাচ, গত মার্চে ভারতের বিপক্ষে। তবে আগামী টি-টোয়েন্টি বিশ্বকাপের পরিকল্পনায় যে তাঁকে ভালোমতোই রাখা হয়েছে, সেটা পরিষ্কার করে দিল দক্ষিণ আফ্রিকা। ইংল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজে বিশ্রাম দেওয়া হয়েছে ৩৬ বছর বয়সী অলরাউন্ডারকে। দলের প্রাণভ্রোমরাকে বিশ্রাম দেওয়ার মূল কারণ টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য চনমনে রাখা। পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজ শুরু ২৪ আগস্ট। ওয়েবসাইট।