বিশ্রামে টেন্ডুলকার-ধোনি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিশ্বকাপ ফাইনালের স্মৃতিটা অম্লানই থাকছে শচীন টেন্ডুলকারের জন্য। ওই ম্যাচের পর থেকে যে এখনো একটা ওয়ানডেও খেলেননি। টেন্ডুলকার থাকছেন না ভারতের সঙ্গে ওয়েস্ট ইন্ডিজের প্রথম তিনটি ওয়ানডেতেও। বিশ্রাম দেওয়া হয়েছে তাঁকে।২৯ নভেম্বর শুরু হচ্ছে ভারত-ওয়েস্ট ইন্ডিজ ৫ ম্যাচের ওয়ানডে সিরিজ। প্রথম তিন ওয়ানডের ১৪ জনের যে দল কাল দেওয়া হলো, তাতে টেন্ডুলকারের পাশাপাশি বিশ্রাম দেওয়া হয়েছে মহেন্দ্র সিং ধোনিকেও। নিয়মিত অধিনায়কের অনুপস্থিতিতে নেতৃত্ব দেবেন বীরেন্দর শেবাগ। চোটের কারণে যুবরাজ সিংও নেই। বিশ্বকাপ জয়ের পর আর কোনো ওয়ানডে খেলেননি যুবরাজও। দলে রাখা হয়নি স্পিনার হরভজন সিংকেও। ওয়েবসাইট।ভারতীয় দল: বীরেন্দর শেবাগ (অধি.), গৌতম গম্ভীর, বিরাট কোহলি, পার্থিব প্যাটেল, অজিঙ্কা রাহানে, মনোজ তিওয়ারি, সুরেশ রায়না, রোহিত শর্মা, রবীন্দ্র জাদেজা, রবিচন্দ্রন অশ্বিন, উমেশ যাদব, রাহুল শর্মা, প্রাভিন কুমার ও বিনয় কুমার।