বিষণ্নতার কারণে...

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

একটু-আধটু বিষণ্নতা জীবনে আসতেই পারে। সেই বিষণ্নতা কাটিয়ে জীবনের স্বাভাবিক গতিপথ সচল রাখাটাই আসল কথা। এ স্বাভাবিক গতিপথ সচল রাখতেই কি না বিশ্বকাপ আসর থেকে নিজেকেই গুটিয়ে নিলেন ইংল্যান্ডের অলরাউন্ডার মাইকেল ইয়ার্ডি!পরশু শনিবার কলম্বোয় কোয়ার্টার ফাইনালের লড়াইয়ে ইংল্যান্ডের প্রতিপক্ষ শ্রীলঙ্কা। বাঁচা-মরার লড়াইয়ের আগে কি না দলকে ফেলে দেশে ফিরে গেলেন ইয়ার্ডি! সিদ্ধান্তটি নিতে কষ্ট হয়েছে জানিয়ে ইয়ার্ডি বলেছেন, ‘বিশ্বকাপ অভিযানের এ পর্যায়ে এসে এমন সিদ্ধান্ত নেওয়া খুব কঠিন ছিল। কিন্তু আমার কাছে মনে হয়েছে, এটাই সবচেয়ে যৌক্তিক সিদ্ধান্ত হতে পারে। এ সিদ্ধান্তের কারণ সরাসরি বলতেও কোনো দ্বিধা নেই আমার।’ ওয়েবসাইট।