বিষয়টি তিনি বুঝতে পারেননি!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অস্ত্র নিজে বহন করেননি। তবু তাঁর বিরুদ্ধে অস্ত্র নিয়ে মাঠে ঢোকার অভিযোগ উঠল। বাংলাদেশ হকি ফেডারেশনের সাধারণ সম্পাদক আবদুস সাদেক যা বললেন, তাতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য ছাড়া আর কেউ অস্ত্র নিয়ে খেলার মাঠে ঢুকতে পারেন না। কিন্তু কাল প্রকাশ্যে দুই সশস্ত্র দেহরক্ষী নিয়ে মওলানা ভাসানী হকি স্টেডিয়ামে ঢুকে পড়েন মোহামেডান হকি কমিটির সভাপতি শফিউল্লাহ আল মুনির। ক্লাব কাপ হকি শুরুর আগে মোহামেডানের তাঁবুতে গিয়ে বসেন তিনি। পেছন পেছন শটগান হাতে তখন তাঁর দুই ব্যক্তিগত দেহরক্ষী। কিন্তু কিছু সময় পর নিজের ভুল বুঝতে পেরে দেহরক্ষীদের মাঠের বাইরে পাঠিয়ে দেন। পরে মুনির বলেন, ‘আমার সঙ্গে যেসব ব্যক্তিগত নিরাপত্তারক্ষী ছিল তারা এমন কিছু করেনি যা দৃষ্টিকটু লাগে সবার কাছে। যতটা সময় দরকার ছিল ততটুকুই ওরা আমার সঙ্গে ছিল। বিষয়টি ঠিক হয়নি বুঝতে পেরেই ওদের বাইরে পাঠিয়ে দিয়েছি।’ এর আগে বিজেএমসির পরিচালক থাকা অবস্থায় ২০১২ সালে একবার বর্তমান ক্রীড়া উপমন্ত্রী আরিফ খান জয় তাঁর লাইসেন্স করা পিস্তল নিয়ে প্রকাশ্যে ঢুকেছিলেন বঙ্গবন্ধু স্টেডিয়ামে।