বিষাদে হরিষ!
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিশ্বকাপের কালো ঘোড়া বলা হচ্ছে বেলজিয়ামকে। সে জন্য আলো ছড়াতে হবে রোমেলু লুকাকুকে। মজার ব্যাপার, বেলজিয়াম স্ট্রাইকার ভালো করলে কিন্তু ক্লাব দল এভারটনের বেজারই হওয়ার কথা। অদ্ভুত লাগছে? লুকাকু আসলে চেলসি থেকে ধারে এসেছেন এভারটনে। এই মৌসুমে ১৪ গোল করে এভারটনকে নিয়ে এসেছেন শীর্ষ পাঁচে। রবার্তো মার্তিনেজের দল চায় লুকাকুকে পাকাপাকিভাবে রেখে দিতে। কিন্তু বিশ্বকাপে ভালো করলে লুকাকুর দাম আরও চড়িয়ে দেবে চেলসি। মার্তিনেজ সেটা জেনেও বললেন, ‘এটা আমার ভাবনার বিষয় নয়। আমরা শুধু আশা করছি, সে ভালো করবে। আমরা ওর আপনজন, ওর অমঙ্গল তো আর চাইতে পারি না।’ এএফপি।