বিসিএলে আরও ৮ ক্রিকেটার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিসিএলের প্রত্যেক ফ্র্যাঞ্চাইজির জন্য ২০ জন করে খেলোয়াড় নির্বাচন করে দিয়েছিলেন নির্বাচকেরা। সেখান থেকে ৫ জন করে স্ট্যান্ডবাই রেখে বাকি ১৫ জন নিয়ে খেলছে ফ্র্যাঞ্চাইজিগুলো। কাল এই তালিকায় প্রতিটি দলের জন্য দুজন করে ক্রিকেটার যোগ করেছেন নির্বাচকেরা।
ওয়ালটন মধ্যাঞ্চলে দেওয়া হয়েছে আসিফ আহমেদ ও রিয়াজুল করিমকে। বিসিবি উত্তরাঞ্চলে তানভীর হায়দার ও সাজেদুল ইসলাম, প্রাইম ব্যাংক দক্ষিণাঞ্চলে তুষার ইমরান ও ডলার মাহমুদ। আর ইসলামী ব্যাংক পূর্বাঞ্চলে দেওয়া হয়েছে রাজিন সালেহ ও আফতাব আহমেদকে।