বিসিএলে ইউসুফ!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মোহাম্মদ ইউসুফকে নিয়ে কম জল ঘোলা হয়নি গত প্রিমিয়ার ক্রিকেট লিগে। তাঁকে নিয়ে আবাহনী-মোহামেডান-ভিক্টোরিয়ার ত্রিমুখী লড়াইয়ে বন্ধ হয়ে গিয়েছিল লিগই। সেই ইউসুফ সম্ভবত আবারও আসছেন বাংলাদেশের ঘরোয়া ক্রিকেটে। ইসলামী ব্যাংক পূর্বাঞ্চলের হয়ে চলতি বিসিএলে খেলতে পারেন পাকিস্তানের এই ব্যাটসম্যান।পূর্বাঞ্চলের কোচ নুরুল আবেদীনের কথায়ও আছে সেই আভাস। কাল টেলিফোনে বললেন, ‘ইউসুফকে আনার ব্যাপারে আলোচনা চলছে। কাল (আজ) হয়তো এ ব্যাপারে নিশ্চিত হওয়া যাবে।’ কোচ জানিয়েছেন, আজ ঢাকায় এলে কাল থেকে শুরু প্রাইম ব্যাংক দক্ষিণাঞ্চলের বিপক্ষে ম্যাচেই দেখা যাবে সাবেক পাকিস্তান অধিনায়ককে। ওদিকে পাকিস্তানের দৈনিক দ্য নিউজ-এর খবর, বাংলাদেশে আসার জন্য কায়েদ-এ-আজম ট্রফি থেকে নিজের নাম প্রত্যাহার করে নিয়েছেন ইউসুফ। অন্য একটি সূত্রে জানা গেছে বাংলাদেশে আসার জন্য পিসিবির ছাড়পত্রও পেয়ে গেছেন তিনি।