বিসিএলের পয়েন্ট-বিভ্রাট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দুই রকম কথাই লেখা ছিল টুর্নামেন্ট কমিটির কাছ থেকে বিসিএলের ফ্র্যাঞ্চাইজিদের হাতে যাওয়া বাইলজে। শুরুতে দেওয়া পয়েন্ট পদ্ধতিতে ব্যাটিং ও বোলিং বোনাস পয়েন্টের কথা উল্লেখ না থাকলেও বাইলজের আরেক পৃষ্ঠায় তা আছে। কাল বিসিবি এই বিভ্রমের সংশোধনী দিলেও ওয়ালটন মধ্যাঞ্চল আপত্তি জানিয়েছে তাতে। বিসিবিকে তারা চিঠি দিয়ে জানিয়েছে, এ নিয়ে সৃষ্ট জটিলতা নিরসন না হলে বাকি টুর্নামেন্টে অংশ নেওয়া কঠিন হবে মধ্যাঞ্চলের জন্য।বিসিবির অ্যাডহক কমিটির সদস্য গাজী আশরাফ হোসেন স্বীকার করেছেন, ভুলটা তাঁদেরই, ‘যেভাবেই হোক, ভুলটা আমরা করেছি। বিসিএলের পয়েন্ট পদ্ধতিতে শুধু ১০ উইকেটে জয় বা ইনিংস জয়েই বোনাস পয়েন্ট পাওয়ার সুযোগ আছে। বোলিং বা ব্যাটিংয়ে কোনো বোনাস পয়েন্ট থাকার কথা নয়। বাইলজে ওই পৃষ্ঠাটা কীভাবে যোগ হলো, সেটি খতিয়ে দেখা হবে।’ গাজী আশরাফ জানিয়েছেন, সব ফ্র্যাঞ্চাইজির সঙ্গে আলোচনা করে পয়েন্ট পদ্ধতি নিয়ে সৃষ্ট জটিলতা দূর করবে টেকনিক্যাল কমিটি।