বিসিএলের শেষ পর্ব কাল থেকে
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শ্রীলঙ্কা সিরিজ, এশিয়া কাপ ও টি-টোয়েন্টি বিশ্বকাপ—পর পর সবই হয়েছে বাংলাদেশে। ২১ জানুয়ারি দ্বিতীয় রাউন্ডের খেলা শেষে তাই বিরতি পড়েছিল ২০১৩-১৪ মৌসুমের বাংলাদেশ ক্রিকেট লিগে (বিসিএল)। লম্বা সেই বিরতি শেষে কাল থেকে আবার শুরু হচ্ছে বিসিএল।
লিগ পর্বের শেষ রাউন্ডের দুটি ম্যাচই হবে ফতুল্লায়। মূল স্টেডিয়ামে হবে ওয়ালটন মধ্যাঞ্চল ও বিসিবি উত্তরাঞ্চলের ম্যাচটি। নতুন হওয়া পাশের আউটার স্টেডিয়ামে মুখোমুখি হবে ইসলামী ব্যাংক পূর্বাঞ্চল ও প্রাইম ব্যাংক দক্ষিণাঞ্চল।
দুই রাউন্ড শেষে ৩১ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকায় সবার ওপরে মধ্যাঞ্চল। দ্বিতীয় স্থানে থাকা উত্তরাঞ্চল তাদের চেয়ে পিছিয়ে মাত্র ১ পয়েন্টে। এ ছাড়া দক্ষিণাঞ্চলের পয়েন্ট ১৭ ও পূর্বাঞ্চলের পয়েন্ট ১৫।
আগামী ৮ মে থেকে শুরু পাঁচ দিনের ফাইনাল ম্যাচটি হবে মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে।