বিসিএলের সেরা ইনিংস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

কাল প্রথম শ্রেণির ক্রিকেটে প্রথম ডাবল সেঞ্চুরি পেয়েছেন ইসলামী ব্যাংক পূর্বাঞ্চলের ওপেনার লিটন দাস। লিটনের ২১৯ রান বাংলাদেশ ক্রিকেট লিগের (বিসিএল) সপ্তম ডাবল সেঞ্চুরি। এই সাত ডাবল সেঞ্চুরির তিনটিই দেখল বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়াম। ২০১২-১৩ মৌসুমে বিসিএলের প্রথম আসরে একই ইনিংসে পূর্বাঞ্চলের বিপক্ষে ডাবল সেঞ্চুরি করেছিলেন ওয়ালটন মধ্যাঞ্চলের মার্শাল আইয়ুব ও মেহরাব হোসেন জুনিয়র। পঞ্চম উইকেটে ৪৯৪ রান যোগ করেছিলেন মার্শাল-মেহরাব। মার্শাল করেছিলেন ২৮৯ রান, মেহরাব ২১৮। মার্শালের ২৮৯ বিসিএলের সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংস হিসেবে টিকে আছে এখনো।