বিসিবি একাদশে জাতীয় দলের ছায়া

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রস্তুতি ম্যাচেই তাহলে আসল প্রতিপক্ষের ছায়া দেখে ফেলবে ওয়েস্ট ইন্ডিজ দল! ১১ অক্টোবর সিরিজ শুরুর আগে ফতুল্লায় বিসিবি একাদশের বিপক্ষে দুটি এক দিনের প্রস্তুতি ম্যাচ খেলবে সফরকারীরা। বাংলাদেশের টি-টোয়েন্টির দলে আছেন বা টেস্ট-ওয়ানডের দলে থাকতে পারেন, এমন অনেককেই রাখা হয়েছে আগামীকালের প্রথম প্রস্তুতি ম্যাচের দলে।শাহরিয়ার নাফীসের নেতৃত্বে কাল ঘোষিত হয়েছে ১৪ সদস্যের দল। এতে আছেন ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে একমাত্র টি-টোয়েন্টির দলে থাকা মোহাম্মদ আশরাফুল, অলক কাপালি, নাঈম ইসলাম ও নাসির হোসেন। শাহরিয়ার-জুনায়েদরা টি-টোয়েন্টির দলে না থাকলেও টেস্ট-ওয়ানডের জন্য বিবেচনায় থাকছেন ভালোভাবেই। ওয়েস্ট ইন্ডিজ দ্বিতীয় প্রস্তুতি ম্যাচটি খেলবে ৯ অক্টোবর।বিসিবি একাদশ: শাহরিয়ার নাফীস (অধিনায়ক), জুনায়েদ সিদ্দিক, মোহাম্মদ আশরাফুল, অলক কাপালি, রকিবুল হাসান, নাঈম ইসলাম, নাসির হোসেন, শুভাগত হোম চৌধুরী, সগীর হোসেন, রবিউল ইসলাম, আলাউদ্দিন বাবু, কামরুল ইসলাম (রাব্বী), সোহাগ গাজী ও মমিনুল হক।