বিসিবি কাপের তিন দল
বিসিবি কাপের দল ঘোষণা হলো ঠিকই, তবে অধিনায়ক পেল শুধুই জিপি-বিসিবি একাডেমি দল। জাতীয় দল ও ‘এ’ দলের অধিনায়কের নাম ঘোষণা করা হয়নি। ওয়েস্ট ইন্ডিজ সিরিজের প্রস্তুতির জন্য এই তিন দলকে নিয়ে আগামী ১২ সেপ্টেম্বর শুরু হচ্ছে বিসিবি কাপ। প্রাথমিক পর্বে সব দল পরস্পরের বিপক্ষে দুবার করে খেলবে, শীর্ষ দুই দল ফাইনাল খেলবে ২১ সেপ্টেম্বর। সব ম্যাচই মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে।জিম্বাবুয়ে সফরের দলে থাকা জুনায়েদ সিদ্দিক, মাহমুদউল্লাহ ও রবিউল ইসলামকে রাখা হয়েছে ‘এ’ দলে। জিম্বাবুয়ে সফর থেকে বাদ পড়া অলক কাপালিকে নেওয়া হয়েছে বাংলাদেশ দলে। চোটের কারণে জিম্বাবুয়ে সিরিজে না থাকা পেসার শাহাদাত হোসেন আছেন ‘এ’ দলে। বিসিবি কাপের জন্য তিন দলই আলাদা করে অনুশীলন করবে আজ থেকে। আগামী ১ অক্টোবর থেকে আন্তর্জাতিক ক্রিকেটে চালু হতে যাওয়া বেশ কিছু নতুন নিয়ম অনুসরণ করা হবে এই টুর্নামেন্টে। অর্থাৎ দুই প্রান্তে দুটি নতুন বলে খেলা হবে, ব্যাটিং ও বোলিং পাওয়ার প্লে নিতে হবে ১৬ থেকে ৪০ ওভারের মধ্যে, কোনো অবস্থাতেই রানার নেওয়া যাবে না। বিসিবি কাপের তিন দলবাংলাদেশ: ইমরুল কায়েস, তামিম ইকবাল, শাহরিয়ার নাফিস, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, শুভাগত হোম চৌধুরী, অলক কাপালি, নাসির হোসেন, আবদুর রাজ্জাক, মোহাম্মদ আশরাফুল, শফিউল ইসলাম, মোহাম্মদ সোহরাওয়ার্দী, নাজমুল হোসেন ও রুবেল হোসেন।বাংলাদেশ ‘এ’: জুনায়েদ সিদ্দিক, জহুরুল ইসলাম, নাদিফ চৌধুরী, রকিবুল হাসান, মাহমুদউল্লাহ, নাঈম ইসলাম, সগীর হোসেন, মোহাম্মদ ইলিয়াস, শাহাদাত হোসেন, ফরহাদ রেজা, সাকলাইন সজীব, শামসুর রহমান, রবিউল ইসলাম ও সৈয়দ রাসেল। স্ট্যান্ডবাই (দুই দলের জন্যই) নাজিমউদ্দীন, মোহাম্মদ মিঠুন, ধীমান ঘোষ, তাপস বৈশ্য, নাজমুল হোসেন মিলন, নূর হোসেন, শুভাশিস রায়, ডলার মাহমুদ, রনি তালুকদার ও নাসিরউদ্দীন ফারুক।জিপি-বিসিবি ক্রিকেট একাডেমি ফজলে রাব্বি, মাইশুকুর রহমান, আব্দুল মজিদ, মাহমুদুল হাসান (অধিনায়ক), মমিনুল হক, তাসামুল হক, আনামুল হক (উইকেটরক্ষক), সাব্বির রহমান, আলাউদ্দিন বাবু (সহ-অধিনায়ক), কাজী কামরুল ইসলাম, আল আমিন, সোহাগ গাজী, তানভীর আহমেদ, সানজামুল ইসলাম।