বিসিবি সভাপতিকে কোয়াবের চিঠি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিসিবির সাধারণ পরিষদে ক্রিকেটারদের ‘প্রবেশ নিষিদ্ধ’ করে দেওয়ার চেষ্টার বিরুদ্ধে এর মধ্যেই মাঠে নেমেছেন ক্রিকেটাররা। গত সপ্তাহে নিজেদের মধ্যে বৈঠকের পর কাল এ বিষয়ে আলোচনার জন্য আনুষ্ঠানিকভাবে বিসিবি সভাপতিকে চিঠি দিয়েছে ক্রিকেটারদের সংগঠন কোয়াব।কোয়াবের সাধারণ সম্পাদক দেবব্রত পাল কাল জানিয়েছেন, ‘আঞ্চলিক ক্রিকেট সংস্থা গঠন এবং বিসিবির গঠনতন্ত্র সংশোধনীর কিছু বিষয় নিয়ে আমরা বোর্ড সভাপতির সঙ্গে আলোচনা করতে চাই। আমরা ক্রিকেট বোর্ডে ক্রিকেটারদের প্রতিনিধিত্ব চাই আগের মতোই। এ নিয়ে আলোচনার জন্য আমরা লিখিতভাবে বোর্ড সভাপতির কাছে সময় চেয়েছি।’কোয়াব চিঠি দিয়েছে বোর্ড পরিচালকদেরও। ‘প্রস্তাবিত সংশোধনীর কিছু বিষয়ে আমরা বোর্ড পরিচালকদের সুবিবেচনা আশা করছি। বাংলাদেশের ক্রিকেটে ক্লাব সংগঠকদের ভূমিকা অনস্বীকার্য। এবারও তাঁরা ক্রিকেটের স্বার্থে জোরালো ভূমিকা রাখবেন বলে আশা’—বলেছেন কোয়াবের সাধারণ সম্পাদক।