বিসিবিকে নির্বাচনের জন্য উকিল নোটিশ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
২০০৮ সালের গঠনতন্ত্র অনুযায়ী বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নির্বাচন সম্পন্ন করতে বিসিবি ও জাতীয় ক্রীড়া পরিষদকে উকিল নোটিশ পাঠানো হয়েছে। উকিল নোটিশটি পাঠিয়েছেন ইন্দিরা রোড ক্রীড়া চক্রের যুগ্ম সম্পাদক মশিউর রহমান ও ঢাকা ক্রিকেটার্সের সাধারণ সম্পাদক রিয়াজ আহমেদ।মশিউর রহমান জানিয়েছেন, উকিল নোটিশে বিসিবিকে ৭২ ঘণ্টার মধ্যে নির্বাচনের প্রক্রিয়া শুরু করতে বলা হয়েছে। সেটা না হলে আদালতে রিট আবেদন করবেন তাঁরা। বিসিবির ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী উকিল নোটিশ পাওয়ার কথা স্বীকার করে বলেছেন, ‘আমরা আমাদের আইনজীবীর মাধ্যমে পরবর্তী ব্যবস্থা নেব।’