বিসিবিকে পিসিবির সতর্কবার্তা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ পাকিস্তান সফরে না গেলে বিপিএলে খেলবেন না কোনো পাকিস্তানি। পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) নাকি বিসিবিকে লিখিতভাবেই জানিয়েছে, বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলকে পাকিস্তানে না পাঠালে এবার পাকিস্তানি ক্রিকেটারদের বিপিএলে খেলার অনুমতি দেবে না তারা। সূত্রের উদ্ধৃতি দিয়ে পাকিস্তানের শীর্ষ ইংরেজি দৈনিক ডন এমনটাই জানিয়েছে গতকাল রোববার। সূত্র দাবি করেছে, বিসিবিকে কূটনৈতিক কায়দায় চিঠি দিয়েছে পিসিবি, ‘আমাদের বিশ্বাস, চিঠিটি বাংলাদেশকে আহত করবে না। কারণ, এটাতে খুব নরম ভাষা ব্যবহার করা হয়েছে। যদিও ঠিকই মনে করিয়ে দেওয়া হয়েছে তাদের প্রতিশ্রুতি (পাকিস্তান সফরের) পূরণ করা উচিত।’