বিসিবির অনুদানে আলোকিত হবে সৈকত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজারে বিপিএল নাইট করতে গিয়েই ব্যাপারটা লক্ষ করেছিলেন বিসিবির কর্মকর্তারা। সন্ধ্যা নেমে এলেই অন্ধকার জেঁকে বসে সমুদ্রসৈকত এলাকায়। পর্যটকদের নিরাপত্তার জন্য সৈকত এলাকায় বাতি জ্বালানোর চিন্তাটা সেখান থেকেই। সৈকত আলোকিত করার প্রতিশ্রুতি দিয়েছিল বিসিবি। গত জানুয়ারিতে দেওয়া সে প্রতিশ্রুতি কাল পূরণ করেছে তারা। বোর্ড কার্যালয়ে কক্সবাজারের জেলা প্রশাসক জয়নুল বারীর হাতে ২৫ লাখ টাকার চেক তুলে দেন বিসিবির পরিচালক গাজী আশরাফ হোসেন। এই টাকা দিয়ে পৃথিবীর দীর্ঘতম সমুদ্রসৈকতে বাতি লাগানো হবে। চেক প্রদান অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিসিবির পরিচালক শফিকুর রহমান, ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তা নিজামউদ্দিন চৌধুরী ও কক্সবাজারের পুলিশ সুপার সেলিম মোহাম্মদ জাহাঙ্গীর।