বিসিবির উপহার ক্লাবগুলোকে
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অন্যদের কথা বাদ দিন, ঢাকার প্রথম সারির ক্রিকেটের অনেক দলেরও নেই ভালো মানের ক্রিকেট সরঞ্জাম। সেটা মাথায় রেখেই উদ্যোগটা নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। কাল বিসিবির পক্ষ থেকে প্রিমিয়ার ক্রিকেট লিগের ১২টি দলকে দেওয়া হয়েছে উন্নতমানের ক্রিকেট অনুশীলন সরঞ্জাম।মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে ক্লাব কর্মকর্তাদের হাতে অস্ট্রেলিয়া থেকে আনা এসব সরঞ্জাম তুলে দেন বিসিবি সভাপতি আ হ ম মোস্তফা কামাল। জাতীয় দলের ক্রিকেটাররা প্রিমিয়ার লিগে খেলেন। কিন্তু ক্লাব পর্যায়ে গিয়ে জাতীয় দলের মতো অনুশীলন সুবিধা তাঁরা পান না। সেটা ভেবেই প্রিমিয়ারের দলগুলোকে আগে দেওয়া হলো বিসিবির এই ‘উপহার’। পর্যায়ক্রমে প্রথম বিভাগ এবং দ্বিতীয় বিভাগের দলগুলোকেও এভাবে অনুশীলন সরঞ্জাম দেবে বোর্ড।