বিসিবির চাকরি ছাড়লেন সারোয়ার ইমরান
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
এডি বারলো নামেই ছিলেন, হুইলচেয়ারে। অভিষেক টেস্টে সারোয়ার ইমরানই কার্যত কোচ ছিলেন বাংলাদেশ দলের। টেস্ট ক্রিকেটে বাংলাদেশের একাদশ বছর পূর্তির এই দিনটাকে বেছে নিলেন সারোয়ার ইমরান। কাল ছেড়ে দিয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) চাকরি। বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের ভারপ্রাপ্ত ব্যবস্থাপক সাব্বির খানের কাছে তিনি পদত্যাগপত্র জমা দিয়েছেন বলে জানা গেছে। অনেকের ধারণা, অভিমান থেকেই ইমরান সরে গেলেন। ইমরান নিজে বললেন, ‘আমি চাকরিটা আর উপভোগ করতে পারছিলাম না।’