বিসিবির চুক্তিতে চার নতুন মুখ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আসন্ন শ্রীলঙ্কা ও জিম্বাবুয়ে সফরে মুশফিকুর রহিমই অধিনায়ক থাকবেন বাংলাদেশ দলের। মাহমুদউল্লাহ থাকবেন তাঁর ডেপুটি। কাল বিসিবির জরুরি সভায় নেওয়া হয়েছে এ সিদ্ধান্ত।সভায় জাতীয় দলের চার নবীন সদস্য সোহাগ গাজী, এনামুল হক (বিজয়), আবুল হাসান ও মমিনুল হককে বিসিবির চুক্তিতে আনার সিদ্ধান্ত হয়েছে। তবে এঁদের নিয়েও বিসিবির চুক্তিবদ্ধ খেলোয়াড় ১৫ জনই। চুক্তিবদ্ধ আগের ১৫ জনের তালিকা থেকে এবার বাদ পড়েছেন নাজমুল হোসেন, শুভাগত হোম চৌধুরী, ইমরুল কায়েস ও নাজিমউদ্দিন। এ ছাড়া মহিলা দলের শ্রীলঙ্কান কোচ ওসাদি বীরাসিঙ্গের চুক্তি ছয় মাস বাড়ানো হয়েছে কালকের সভায়। এ ছাড়া তিন মাস করে চুক্তি বেড়েছে গেম ডেভেলপমেন্টের কোচ ও বিসিবির প্যানেল আম্পায়ারদের।