বিসিবির সমালোচনায় ফিকা
জীবনের জন্য খেলা, কিন্তু খেলার জন্য জীবন নয়। পাকিস্তান সফরের ব্যাপারে সবুজ সংকেত দেওয়ায় কড়া ভাষায় বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সমালোচনা করেছে ক্রিকেটারদের আন্তর্জাতিক সংগঠন ফিকা। বিসিবির এই সিদ্ধান্তকে ফিকা বলেছে ‘বিভ্রান্তিকর ও সাংঘর্ষিক’। বিসিবির প্রধান আ হ ম মুস্তফা কামালের প্রতি ইঙ্গিত করে ফিকা বলেছে, ‘কারও রাজনৈতিক বা অন্য কোনো অভিলাষ পূরণ করার জন্য’ খেলোয়াড়দের জীবনকে ঝুঁকির মধ্যে ফেলা হবে ভুল সিদ্ধান্ত।এক বিবৃতিতে ফিকার প্রধান টিম মে বলেছেন, ‘জনাব কামাল যেসব কথা বলছেন এবং কাজ করছেন, তাতে এই গুঞ্জনটাকেই সত্যি বলে মনে হয় যে, পাকিস্তান ক্রিকেট বোর্ডের সঙ্গে তিনি এমন একটা চুক্তিতে পৌঁছেছেন, বাংলাদেশ পাকিস্তান সফরে রাজি হলে পিসিবি তাঁকে আইসিসির সহসভাপতি পদে মনোনয়ন দেবে।’বাংলাদেশ সফর করবে কি না, এই সিদ্ধান্ত নেওয়ার ভার কামাল একাই নিজের কাঁধে তুলে নিতে পারেন না বলেও মনে করেন মে। তাঁর মতে, এই সিদ্ধান্ত সম্মিলিতভাবে বাংলাদেশ ক্রিকেট বোর্ডেরই নেওয়া উচিত, বোর্ড সভাপতির একার নয়। ওয়েবসাইট।