বিসিসিআইয়ের শীর্ষ দুই কর্মকর্তার পদত্যাগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আইপিএলে স্পট ফিক্সিং কেলেঙ্কারি ফাঁস হওয়ার পর থেকেই তোলপাড় চলছে ভারতের ক্রিকেট অঙ্গনে। ভারতীয় ক্রিকেট বোর্ডের সভাপতি শ্রীনিবাসনের পদত্যাগের দাবি উঠেছে বেশ জোরেশোরেই। শ্রীনিবাসন এখনো পদ আঁকড়ে পড়ে থাকলেও পদত্যাগ করেছেন বিসিসিআইয়ের শীর্ষ দুই কর্মকর্তা। আজ ভারতীয় ক্রিকেট বোর্ডের গুরুত্বপূর্ণ দুটি পদ থেকে সরে দাঁড়িয়েছেন সেক্রেটারি সঞ্জয় জাগডালে ও কোষাধ্যক্ষ অজয় শিরকে।স্পট ফিক্সিংয়ের সঙ্গে জড়িত থাকার অভিযোগে দিল্লি পুলিশের হাতে গ্রেপ্তার হয়েছেন শ্রীনিবাসনের জামাতা গুরুনাথ মায়াপ্পন। তার পর থেকেই আরও বেশি করে উঠেছে সভাপতি শ্রীনিবাসনের পদত্যাগের দাবি। নৈতিকতার জায়গা থেকেই তাঁর সরে দাঁড়ানো উচিত বলে মন্তব্য করেছেন ভারতীয় ক্রিকেট অঙ্গনের অনেকে। এখন ক্রিকেট বোর্ডের দুই শীর্ষ কর্মকর্তা পদত্যাগ করার পর হয়তো শ্রীনিবাসনের পদত্যাগের দাবিটাও আরও জোরদার হবে।— টাইমস নিউজ নেটওয়ার্ক