বিস্ফোরক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

১৬ বলে অপরাজিত ৪৪। স্ট্রাইক রেট ২৭৫.০০। নিষেধাজ্ঞা কাটিয়ে দলে ফিরেই দুর্দান্ত এক ইনিংস। সাকিব আল হাসানের ব্যাট থেকেই এল ওয়ানডেতে বাংলাদেশের অন্যতম বিস্ফোরক ইনিংস। বাংলাদেশি ব্যাটসম্যানরা কমপক্ষে ২০ রান করেছেন এমন ইনিংসে স্ট্রাইক রেটের হিসাবে সাকিবের এই ইনিংসটাই সবার ওপরে। অবশ্য মাশরাফি বিন মুর্তজাও আছেন সাকিবের পাশে। ২০০৬ সালে বগুড়ায় কেনিয়ার বিপক্ষে সাকিবের মতোই ১৬ বলে অপরাজিত ৪৪ রান করেছিলেন মাশরাফি। এ ছাড়া বাংলাদেশি ব্যাটসম্যানদের খেলা ২০০ ছাড়ানো স্ট্রাইক রেটের বিশোর্ধ্ব ইনিংস আছে আর মাত্র দুটি। ২০১০ সালে মিরপুরে শ্রীলঙ্কার বিপক্ষে ৯ বলে ২২ করেছিলেন নাঈম ইসলাম (২৪৪.৪৪)। গত বছর বুলাওয়েতে জিম্বাবুয়ের বিপক্ষে আবদুর রাজ্জাকের ২২ বলে ৫৩ রানের ইনিংসের স্ট্রাইক রেট ২৪০.৯০।