প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
খ্যাতির চূড়ায় কে না উঠতে চায়? ফুটবলাররা তো চানই। আর সেটা পেতে হলে যেতে হবে তেমন বিখ্যাত কোনো ক্লাবে। ঠিক এ জায়গাতেই লুইস সুয়ারেজকে নিয়ে একটু বিস্মিত মাইকেল ওয়েন। সুয়ারেজ ক্লাব ছাড়ার ইচ্ছা জানিয়েছিলেন প্রকাশ্যেই। আর্সেনালও উঠেপড়ে লেগেছে লিভারপুল স্ট্রাইকারকে পেতে। কিন্তু লিভারপুল থেকে আর্সেনালে যেতে পারেন, এটা ঠিক পছন্দ হচ্ছে না ওয়েনের। সাবেক ইংল্যান্ড স্ট্রাইকারের মতে, ক্লাব যদি ছাড়তেই হয় তাহলে সুয়ারেজের যাওয়া উচিত রিয়াল বা বার্সার মতো ক্লাবে। আর্সেনালে গেলে যে শিরোপাটা হয়ে থাকতে পারে সোনার হরিণ! এএফপি।