বিস্মিত টনি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বয়স ছত্রিশ পেরিয়েছে। গত বিশ্বকাপেই তাঁকে দলে রাখেননি কোচ মার্সেলো লিপ্পি। এবার সিজারে প্রানদেল্লি রাখবেন এমন দুরাশা লুকা টনি নিজেও করেননি। তবে ভেরোনার হয়ে এই মৌসুমে ৩৩ ম্যাচে ২০ গোল করা টনি নিজে সুযোগ না পেয়ে যত না হতাশ, তারচেয়ে বেশি হতাশ ২০০৬ বিশ্বকাপে তার সতীর্থ আলবার্তো জিলার্দিনো না থাকায়। ভেরোনার ওয়েবসাইটে প্রকাশিত এক সাক্ষাৎকারে বলেছেন, ‘আমার না থাকাটাই প্রত্যাশিত, আমি তো গত পাঁচ বছর ধরেই দলে নেই। কিন্তু বিস্মিত জিলার্দিনো না থাকায়।’ সব মিলিয়ে প্রানদেল্লির দল নিয়েও খুব একটা সন্তুষ্ট নন ইতালিয়ান স্ট্রাইকার। ওয়েবসাইট।