বিস্মিত নিস্টলরয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হঠাৎই গাস হিডিংকের ফোন। ‘আমার সহকারী হবে?’— ফোনের ওপাশে রুদ ফন নিস্টলরয়ের বিস্ময়ের ঘোর তখনো কাটছে না। হল্যান্ড দলের সহকারী কোচ হওয়ার প্রস্তাব, তা-ও আবার হিডিংকের মতো একজনের সহকর্মী হিসেবে—এ যে মেঘ না চাইতেই জল! বিশ্বকাপের পর লুই ফন গাল দায়িত্ব ছেড়ে দেবেন, এটা জানা ছিল। তাই দ্বিতীয় দফায় জাতীয় দলের কোচ হতে যাচ্ছেন হিডিংক, অজানা নয় এটাও। কিন্তু সহকারী হওয়ার জন্য সেই হিডিংকের কাছ থেকে প্রস্তাব! সাবেক ডাচ স্ট্রাইকার হাওয়ায় উড়ছেন, ‘তাঁর মতো একজনের সহকারী হিসেবে কোচিং ক্যারিয়ার শুরু করা, এটা অসাধারণ।’ বুঝতেই পারছেন, কাজটা নিতে আপত্তি নেই নিস্টলরয়ের। ওয়েবসাইট।