বিস্মিত মাইকেল বিয়ার
প্রথম শ্রেণীর ক্রিকেট খেলছেন গত অক্টোবর থেকে। খেলেছেন মাত্রটি পাঁচটি প্রথম শ্রেণীর ম্যাচ। এমন একজন অনভিজ্ঞ ক্রিকেটারকে অস্ট্রেলিয়ার অ্যাশেজ লড়াইয়ের দলে নেওয়া হলে চমকে ওঠারই তো কথা! হ্যাঁ, সত্যি সত্যিই তৃতীয় টেস্টের দলে নিজের নাম দেখে বিস্মিত ২৬ বছর বয়সী মাইকেল বিয়ার।ক্রিকইনফোকে বিয়ার বলেন, ‘আমি সত্যিই বিস্মিত হয়েছিলাম। বিশ্বাসই করতে পারছিলাম না। ১২ মাস আগেও আমি পেশাদার ক্রিকেটার ছিলাম না। ওয়েস্টার্ন অস্ট্রেলিয়া দলে নিয়ে আমাকে সুযোগ করে দেয়। প্রতিটি মুহূর্ত উপভোগ করছি আমি।’প্রতিভা দেখে বিয়ারকে প্রথম শ্রেণীর ক্রিকেটে এনেছিলেন ওয়েস্টার্ন অস্ট্রেলিয়ার কোচ মিকি আর্থার। দেখতে দেখতেই লম্বা, বাঁহাতি এই স্পিনার অস্ট্রেলিয়ার হয়ে এখন অ্যাশেজ লড়াইয়ে। প্রতিক্রিয়ায় আর্থার বলছেন, ‘ঘরোয়া ক্রিকেটে ইনিংসপ্রতি তিনটির বেশি উইকেট শিকার করতে না পারলেও বিয়ার অনেক দূরে যাবে। খেলায় সে তরুণ। কিন্তু এক বছরের মধ্যেই সবার নজর কাড়বে এই বোলার। আন্তর্জাতিক ক্রিকেটের চাপ সহ্য করার ক্ষমতা বিয়ারের রয়েছে।’ ওয়েবসাইট।