বিস্ময়বালক আরমানের ৪৭৩ রান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ক্রিকেট মাঠের ২২ গজে তার প্রথম পরিচয়টা ছিল ভারতীয় ব্যাটসম্যান ওয়াসিম জাফরের ভাইপো। কিন্তু নিজের প্রতিভায় চাচার পরিচয় ছাপিয়ে যেতে শুরু করেছেন আরমান জাফর। ১৪ বছরের এই কিশোরের মধ্যে ভবিষ্যতের এক তারকা ব্যাটসম্যানকেই যেন দেখছে ভারত।বছর দুয়েক আগে স্কুল টুর্নামেন্ট জাইলস শিল্ডে ৪৯৮ করে হইচই ফেলে দিয়েছিল। এবার খবরে এল ৪৭৩ রানের ইনিংস খেলে। এটি হ্যারিস শিল্ডের ফাইনালে। আইইএস ভিএন সুলের বিপক্ষে রিজভি স্প্রিংফিল্ডের হয়ে সাড়ে সাত ঘণ্টা লম্বা ইনিংসে আরমান বল খেলেছে ৩৫৯টি। ৬৫টি চার এবং ১৬টি ছক্কায় সাজানো ইনিংসটিকে যেভাবে টেনে নিচ্ছিল, তাতে ৫০০ রান হতেই পারত। কিন্তু আউট হয়ে যায় সুইপ করতে গিয়ে। তবে ৪৭৩ রানেই হয়ে গেছে নতুন রেকর্ড। হ্যারিস শিল্ডের সর্বোচ্চ ব্যক্তিগত স্কোর। আগের রেকর্ড ছিল ৪৩৯ রানের। করেছিল তারই স্কুল-সতীর্থ সরফরাজ খান (২০০৯-১০)। দিনের খেলা শেষে তাই আরমানের প্রতিক্রিয়ায় যুগপৎ হতাশা ও আনন্দ, ‘৫০০ রানের মাইলফলক ছুঁতে না-পারাটা হতাশার। তবে স্বস্তিদায়ক, সর্বোচ্চ রানের আগের রেকর্ডটি ভেঙে দিয়েছি। যখন ব্যাটিংয়ে আসি, এমনটা হবে, ভুলেও ভাবতে পারিনি।’হ্যারিস শিল্ডে সর্বোচ্চ রানের কীর্তি গড়ার পথে সিদ্ধার্থ সিংয়ের (১৭৭) সঙ্গে আরমান গড়েছে ৬৩১ রানের জুটি। আর ৩৪ রান হলেই তারা ছাড়িয়ে যেত শচীন টেন্ডুলকার-বিনোদ কাম্বলির বিখ্যাত সেই ৬৬৪ রানের জুটিটিকে।চলতি মৌসুমেই মুম্বাই অনূর্ধ্ব-১৬ দলের হয়ে খেলার কথা আরমানের। চাচা ওয়াসিম জাফর ঘরোয়া ক্রিকেটে অজস্র রান করেও আন্তর্জাতিক ক্রিকেটে সাফল্য পাননি। চাচার সেই অপূর্ণতা হয়তো একদিন পূরণ করে দেবে আরমান জাফর। ওয়েবসাইট।