বিয়ন বোর্গের পাশে নাদাল
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
২০০৬, ২০০৭, ২০০৮—এবার ২০১১। রোঁলা গাঁরোর রাজত্ব থাকল রাফায়েল নাদালেরই হাতে। ফ্রেঞ্চ ওপেনের ফাইনালে চারবার মুখোমুখি হয়েছেন এই দুজন। চারবারই নাদালের কাছে হার মানলেন রজার ফেদেরার।ফেদেরারকে ৭-৫, ৭-৬, ৫-৭, ৬-১ গেমে হারিয়ে নাদাল আজ রোববার রাতে জিতলেন ক্যারিয়ারের ষষ্ঠ ফ্রেঞ্চ ওপেন। সেই সঙ্গে স্পর্শ করলেন কিংবদন্তি বিয়ন বোর্গকে। বোর্গের পর নাদালই প্রথম খেলোয়াড় হিসেবে ছয় বার ফ্রেঞ্চ ওপেন জেতার গৌরব অর্জন করলেন। রয়টার্স।