বিয়ানীবাজার এখন ঢাকা ইউনাইটেড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তিন বছর আগে পেশাদার লিগে খেলতে এসেছিল বিয়ানীবাজার স্পোর্টিং ক্লাব। সিলেটি ক্রীড়া সংগঠকদের থেকে হাতবদল হয়ে সেটা এখন ঢাকার কর্মকর্তাদের ক্লাব। সম্প্রতি দলটির নাম বদলানোর জন্য পেশাদার লিগ কমিটির কাছে আবেদন করেছিলেন কর্মকর্তারা। কাল নাম বদলের অনুমতি মিলেছে। এখন সেটির নাম ঢাকা ইউনাইটেড স্পোর্টস ক্লাব। কাল পেশাদার লিগ কমিটির সভায় নেওয়া হয়েছে এই সিদ্ধান্ত।এ ছাড়া পেশাদার লিগ কমিটির কাছে নিজেদের অবনমন ঠেকাতে আবেদন করেছিল রহমতগঞ্জ। কিন্তু কাল সেই আবেদন নাকচ করে দিয়েছে কমিটি। তবে পেশাদার লিগের দ্বিতীয় স্তর থেকে অবনমিত হওয়া চট্টগ্রাম আবাহনীকে সেভাবেই রেখে দেওয়া হয়েছে। একটা শর্ত অবশ্য জুড়ে দেওয়া হয়েছে—নিজেদের একটা ভেন্যু করতে হবে। কালকের সভায় আরও সিদ্ধান্ত নেওয়া হয়েছে, ৩০ সেপ্টেম্বর হবে ফেডারেশন কাপের ড্র। সে ক্ষেত্রে আগামী ৫ অক্টোবর মাঠে গড়াতে পারে খেলা।