বিয়ানীবাজারে ‘মোহামেডান’
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ক্রিকেটে যেমন মোহামেডান-ভিক্টোরিয়া, তেমনি ফুটবলে হলো মোহামেডান-বিয়ানীবাজার। সিলেটের বিয়ানীবাজার পেশাদার ফুটবল লিগ থেকে অবনমিত হয়ে এবার খেলছে লিগের দ্বিতীয় স্তরে। আর এই বিয়ানীবাজারের সঙ্গে যুক্ত হলেন মোহামেডানের বেশ কয়েকজন সাবেক কর্মকর্তা। লুৎফর রহমানকে (বাদল) চেয়ারম্যান করে গঠিত বিয়ানীবাজারের গভর্নিং কাউন্সিলে সদস্য হিসেবে আছেন মোহামেডানের সাবেক অতিরিক্ত সাধারণ সম্পাদক মোস্তাকুর রহমান, সাবেক ফুটবল চেয়ারম্যান এম এ সালাম। ৩৫ জনের নির্বাহী কমিটির সভাপতি শরীফুল আলম, সাধারণ সম্পাদক সাজেদ আদেল। মোহামেডানের সাবেক ফুটবলারদের মধ্যে এই কমিটিতে আছেন ইমতিয়াজ সুলতান জনি (সহসভাপতি), সৈয়দ রুম্মন বিন ওয়ালি সাব্বির (যুগ্ম সম্পাদক), শফিকুল ইসলাম মানিক ও রিয়াজউদ্দিন (সদস্য)। বাফুফের সাবেক সভাপতি এস এ সুলতানও আছেন গভর্নিং কাউন্সিলে।