বিয়ানীবাজারের শেষ চেষ্টা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ লিগে কাল জিতল বিয়ানীবাজার। সিলেট স্টেডিয়ামে তারা আবিদের গোলে হারাল চট্টগ্রাম আবাহনীকে (১-০)। অবনমন এড়ানোর লড়াইয়ে এই জয় কিছুটা আত্মবিশ্বাস জোগাল নবাগত দলটিকে। যদিও ২২ ম্যাচে ১৭ পয়েন্ট নিয়ে এখনো নিচের দিক থেকে দ্বিতীয় স্থানে বিয়ানীবাজার। এক পয়েন্ট বেশি নিয়ে তাদের ওপরে চট্টগ্রাম। বিয়ানীবাজারের চেয়ে এক পয়েন্ট কম নিয়ে সবার নিচে শুকতারা।আরামবাগ বঙ্গবন্ধু স্টেডিয়ামে কাল রহমতগঞ্জকে হারাল ২-১ গোলে। ৫৭ মিনিটে শরীফের গোলে এগিয়ে যায় রহমতগঞ্জ। ৩ মিনিট পর ব্যবধান বাড়ান আলফাজ। শেষ মিনিটে রহমতগঞ্জের গোলটি কবিরের। ২২ ম্যাচে ২৬ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার পঞ্চম স্থানে আরামবাগ। ২০ পয়েন্ট নিয়ে রহমতগঞ্জ নবম স্থানে।