বিয়ে করছেন সিদ্দিকুর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বছরের শুরুতেই পরপর দুটি শিরোপা জিতেছেন। আরও একটি বড় আনন্দের উপলক্ষ আজ সিদ্দিকুর রহমানের জীবনে। আজই বিয়ের পিঁড়িতে বসছেন দেশসেরা গলফার। কনে অরনি রাজধানীর একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে এমবিএ করছেন। কুষ্টিয়ার এই তরুণীর সঙ্গে পারিবারিকভাবেই বিয়েটা হচ্ছে। আজ সন্ধ্যা সাড়ে সাতটায় কুর্মিটোলা গলফ ক্লাবে শুধুই কাবিনটা সেরে রাখা হবে। ঘরোয়া এই আয়োজনে দুই পক্ষের ঘনিষ্ঠ আত্মীয়স্বজনকেই দাওয়াত দেওয়া হয়েছে। মাস খানেক পর আনুষ্ঠানিকভাবে তুলে নেওয়া হবে কনেকে। সিদ্দিকুর রহমানের বাবা আফজাল হোসেন খুশির সংবাদটা দিয়ে হবু নবদম্পতির জন্য সবার দোয়া চেয়েছেন।