বিয়ে ভাবনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মেঘে মেঘে কম হলো না বেলা, কবে পড়াবেন কারও গলায় মালা? মোহাম্মদ শরীফ সশব্দে হেসে উঠলেন, ‘আগে জাতীয় দলে ফিরি, তারপর খুঁজব বিয়ের পিঁড়ি!’ উত্তর শুনে ভিরমি খাওয়ার জোগাড়, আসলেই কী তাই! এই পেসার সর্বশেষ জাতীয় দলে খেলেছেন সাত বছর আগে, তাঁর আন্তর্জাতিক ক্যারিয়ারের শেষ দেখে ফেলেছেন অনেকে। কিন্তু শরীফ বলছেন অন্য কথা, ‘আমি জাতীয় দলে ফিরবই। ঠিক করেছি বিয়ে করব ফেরার পর। নিজের কাছে এটা আমার চ্যালেঞ্জ।’ আর ফিরতে না পারলে? ‘না পারলে আর কি, বিয়ে না করে তো আর থাকা যাবে না!’ বোঝা গেল, না ফেরার শঙ্কা আছে বলেই ইচ্ছাটাকে পণ বানিয়ে ফেলেননি শরীফ!