বিয়ের কার্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট করে দেখে ভ্যালেন্টাইনস ডের কার্ড-টার্ড বলে মনে হতে পারে। তবে ভালোমতো খেয়াল করলে মনে হয় ভালোবাসা দিবসের কার্ড ক্রিকেটীয় ঢঙে করা। আসলে তা নয়, কার্ডগুলো বিয়ের উৎসবের! বিশ্বাস করতে কষ্ট হতে পারে, বিয়ের কার্ডে এমন কার্টুন কেন? ভারতের ক্রিকেটারের যুবরাজ সিং কিন্তু ইচ্ছে করেই সেটি করেছেন। হ্যাজেল কিচের সঙ্গে বাগদান সেরেছেন আগেই, এ মাসে গাঁটছড়াও বাঁধছেন দুজন। ক্রিকেটের রং নিয়েই শুরু করতে যাচ্ছেন জীবনের দ্বিতীয় ইনিংসটা। যুবরাজ ও হ্যাজেল নিজেদের অনুষ্ঠানের নাম দিয়েছেন ওয়াইএইচপিএল—যুবরাজ হ্যাজেল প্রিমিয়ার লিগ! কার্ড থেকে শুরু করে বিয়ের সব অনুষ্ঠানেই থাকছে ক্রিকেটের ছোঁয়া। কার্ডই যদি এমন অভিনব হয়, বিয়েতে না-জানি কী হবে! টাইমস অব ইন্ডিয়া।