বিয়ের প্রস্তাব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ড্যানিয়েলে ওয়াট
ড্যানিয়েলে ওয়াট

সময় এখন বিরাট কোহলির। ব্যাটে রানের জোয়ার, পরশু দক্ষিণ আফ্রিকাকে হারিয়েছেন দুর্দান্ত এক ইনিংস খেলে। বিয়ের প্রস্তাবটাও এবার পেয়ে গেলেন ফর্মের তুঙ্গে থাকা ভারতের ব্যাটসম্যান। না, প্রস্তাবটি বলিউড অভিনেত্রী আনুশকা শর্মার নয়। পরশু সেমিফাইনালে কোহলির ৭২ রানের ইনিংস দেখার পর ইংল্যান্ড মহিলা ক্রিকেট দলের ২৩ বছর বয়সী অফস্পিনার ড্যানিয়েলে ওয়াট টুইট করে দিয়েছেন এই প্রস্তাব, ‘কোহলি, প্লিজ ম্যারি মি।’ ইনিংসটি দেখে ওয়াট এতটাই উত্তেজিত ছিলেন, কোহলি বানানটাও ভুল লিখেছেন। সেখানেই কেউ তাঁকে মনে করিয়ে দিয়েছেন আনুশকার সঙ্গে প্রেম চলছে কোহলির। তবে ওয়াট ব্যাপারটা বিশ্বাস করতে নারাজ! ওয়েবসাইট।