প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নিউইয়র্কের টাইমস স্কয়ারে হাঁটু গেড়ে আছেন এক পুরুষ, সামনে স্মিতমুখে দাঁড়িয়ে তাঁর প্রেয়সী। পশ্চিমা বিশ্বে খুব পরিচিত দৃশ্য, বিয়ের প্রস্তাব দিচ্ছেন এক প্রেমিক। ভালোভাবে তাকাতেই দেখা গেল—আরে, এ যে ব্রেন্ডন রজার্স। লিভারপুলের সাবেক এই কোচের সঙ্গে ছুটি কাটাতে এসে বান্ধবী শার্লট সার্ল হয়ে গেলেন বাগদত্তা। লিভারপুলে কাটানো সময়টি তাহলে পুরোপুরি অপচয় হয়নি রজার্সের, সেখানেই যে তিনি দেখা পেয়েছিলেন সার্লের। টুইটার।