বিয়ের প্রস্তাব
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাদুর মঞ্চ। সৃষ্টিশীল এক জায়গা। রিয়ালতো থিয়েটারের সেই মঞ্চে উঠে আলভারো মোরাতাও হয়ে উঠলেন দারুণ সৃষ্টিশীল। প্রেমিকা অ্যালিস কাম্পবেলকে নিয়ে জাদু দেখতে গিয়েছিলেন রিয়াল মাদ্রিদের এই স্ট্রাইকার। জাদু দেখানোর এক ফাঁকে জাদুকর দুজনকে মঞ্চে ডেকে নেন। কিছু একটা করে দেখানোর অনুরোধ জানান তাঁদের। মোরাতা যেন এই অপেক্ষাতেই ছিলেন! একটুও দেরি করেননি—এক হাঁটু মুড়ে দারুণ রোমান্টিক ভঙ্গিতে প্রেমিকার সামনে বসেন। হলভর্তি দর্শকের সামনে তাঁকে দেন বিয়ের প্রস্তাব। ইতালিয়ান মডেল কাম্পবেলও তাঁর সম্মতি জানিয়ে দেন সঙ্গে সঙ্গেই। সে তো তিনি দেবেনই! মোরাতা জুভেন্টাস থেকে রিয়ালে ফেরার পর প্রেমিকের টানে তিনিও যে ছুটে এসেছেন স্পেনে। সূত্র: মার্কা।