বিয়ের প্রস্তাব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রিও অলিম্পিকের মঞ্চটা যেন বিয়ের মহুয়া ফুল ফুটিয়ে চলেছে। একের পর এক অ্যাথলেট সঙ্গী/সঙ্গিনী বন্ধনে জড়িয়ে নিচ্ছেন। কেউ পোডিয়ামে, কেউ-বা টি-শার্টে ‘উইল ইউ ম্যারি মি’ লিখে। প্রস্তাবকারীর তালিকায় নতুন সংযোজন—উইলিয়াম ক্লেই। রিওতে ট্রিপল জাম্পে রুপা জিতেছেন যুক্তরাষ্ট্রের অ্যাথলেট, জিতেই আর দেরি করলেন না। রুপা জয়ের খুশিটা তাজা থাকতেই হাঁটু গেড়ে বসে পড়লেন দীর্ঘদিনের বান্ধবী ও ২০০৮ বেইজিং অলিম্পিকের অ্যাথলেট কুইন হ্যারিসনের সামনে। এবারের অলিম্পিকে এর আগে চীনের ডাইভার কিন কেই পোডিয়ামেই বিয়ের প্রস্তাব দিয়েছিলেন স্বদেশি হে ঝিকে। ব্রিটেনের শার্লট ডুয়ারডিনের বন্ধু তো শার্টে লিখে নিয়ে এসেছিলেন, ‘এবার আমরা বিয়ে করতে পারি?’ এএফপি।