প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ক্লাব মৌসুমের ব্যস্ততা শেষ, ইউরো শুরু হতেও এখনো সপ্তাহ দুয়েক বাকি। বিরতিটা বেশ ভালোই কাজে লাগালেন পোল্যান্ড গোলরক্ষক শেজনি। গাঁটছড়া বেঁধে নিলেন দীর্ঘদিনের প্রেমিকা গায়িকা মারিয়ানা লুজেঙ্কোর সঙ্গে। গ্রিসে হয়েছে বিয়ের অনুষ্ঠান, তাতে নাচ-গান, ধুমধামের কমতি ছিল না। আর্সেনাল থেকে এই মৌসুমে রোমায় ধারে খেলতে যাওয়া শেজনির বিয়েতে গান গাইতে উপস্থিত ছিলেন সাবেক ‘এক্স-ফ্যাক্টর’ বিজয়ী জেমস আর্থার। শুধু গানই নয়, আর্থার রীতি মেনে নববধূর সঙ্গে নেচেছেনও। কিন্তু শেজনি কিছু করেননি নিজের বিয়েতে? ২৬ বছর বয়সী গোলরক্ষক বাঁশি বাজিয়েছেন, সেটির ভিডিও পোস্ট করেছেন। তবে শেজনির পারফরম্যান্স দেখে এটুকু বলা যায়, স্ত্রীকে মুগ্ধ করতে চাইলে কখনো বাঁশি হাতে তোলা তাঁর উচিত হবে না। ইএসপিএন।