বিয়ের হিড়িক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রোহিত শর্মা, হরভজন সিং, ইরফান পাঠান...ভারতের ক্রিকেটাররা যেন সবাই গাঁটছড়া বেঁধে বিয়ের পিঁড়িতে বসছেন এই বছর! দলে সর্বশেষ যোগ দিলেন রবিন উথাপ্পা ও ধবল কুলকার্নি। দুজনই একই দিনে জীবনের নতুন ইনিংস শুরু করেছেন। উথাপ্পার নবপরিণীতা শীতল গৌতমের সঙ্গে অনেক দিন ধরে মন দেওয়া-নেওয়া চলছিল তাঁর। নভেম্বরে বাগদানের পর গত পরশু আনুষ্ঠানিকভাবে সেটিকে রূপ দিলেন পরিণয়ে। শীতল নিজেও ছিলেন ক্রীড়াবিদ, একসময় পেশাদার টেনিস খেলেছেন। ধবলের স্ত্রী শ্রদ্ধা খারপুড়ে অবশ্য খেলার মানুষ নন, পেশায় ফ্যাশন কো-অর্ডিনেটর। একটা অনুষ্ঠানে চার বছর আগে দুজনের পরিচয়, এর পরই শুরু প্রেম। উথাপ্পার অনুষ্ঠান হয়েছে বেঙ্গালুরুতে, ধবল শুভকাজটা সেরেছেন মুম্বাইতেই। এনডিটিভি।