বিয়েলসার পদত্যাগ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অবশেষে চিলির কোচের পদ থেকে সরেই দাঁড়ালেন মার্সেলো বিয়েলসা। চিলিয়ান ফুটবল অ্যাসোসিয়েশনের যে সভাপতি তাঁকে এনেছিলেন, তাঁর সহযোগী নির্বাচনে হেরে যাওয়ায় একবার পদত্যাগ করেন ২০১০ বিশ্বকাপের পর। তবে ওই বার শেষ পর্যন্ত যাননি পুনর্নির্বাচনে পছন্দের প্রার্থী জিতে আসবেন, এই ভরসায়। কিন্তু পুনর্নির্বাচনও চিলিতে বিপুল জনপ্রিয় হয়ে ওঠা কোচের জন্য সুখবর বয়ে আনেনি। শেষ পর্যন্ত পদত্যাগই করলেন ১২ বছর পর চিলিকে বিশ্বকাপের চূড়ান্ত পর্বে তুলে দ্বিতীয় পর্বে নিয়ে যাওয়া আর্জেন্টাইন। এএফপি।