বীরেনের সঙ্গে ফুটবলের জয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নতুন সরকারের মন্ত্রিপরিষদে ঠাঁই পেলেন জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক আরিফ খান জয়। তাঁকে দেওয়া হয়েছে যুব ও ক্রীড়া উপমন্ত্রীর দায়িত্ব। নেত্রকোনা-২ আসনের এই সাংসদ বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সহসভাপতি। বাংলাদেশের ইতিহাসে এই প্রথম কোনো ক্রীড়াবিদ ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্ব পেলেন। ক্রীড়া মন্ত্রণালয় দুজন মন্ত্রীও দেখছে এই প্রথম। জয়ের ওপরে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী নিযুক্ত হয়েছেন মাগুরা-২ আসন থেকে তিনবার বিজয়ী সাংসদ বীরেন শিকদার।

 উপমন্ত্রী হয়ে উচ্ছ্বসিত আরিফ খান জয়, ‘আমার খুবই ভালো লাগছে। আমার প্রথম লক্ষ্য সারা দেশের মাঠ নিয়ে কাজ করা। আমি এখন শুধু ফুটবলের লোক নই। সব খেলার লোক। প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে আমার চাওয়া ছিল, আমি মাঠের মানুষ যেন মাঠে থাকি। উনি আমাকে যে সম্মান দিয়েছেন, তা ধরে রাখার চেষ্টা করব। ক্রীড়াঙ্গনে উন্নয়ন করে পূর্ণ মন্ত্রী হব। এ জন্য সবার সহযোগিতা চাই।’