বুকানন এবার নির্বাচক!
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নিউজিল্যান্ডের ‘ডিরেক্টর অব ক্রিকেট’ হিসেবে নিয়োগই গত শুক্রবার। আনুষ্ঠানিকভাবে কাজ শুরু করবেন আগামী মাস থেকে। কিন্তু এরই মধ্যে নিজের ‘ক্ষুরধার মস্তিষ্কের’ প্রমাণ দিতে শুরু করেছেন জন বুকানন। ক্রিকেট পরিচালক হিসেবে তাঁর প্রথম কাজ হবে নতুন অধিনায়ক ও নতুন নির্বাচক কমিটি নিয়োগ দেওয়া। সেই নির্বাচক কমিটির একজন হতে পারেন স্বয়ং বুকানন!গ্লেন টার্নার, মার্ক গ্রেটব্যাচ ও ল্যান্স কেয়ার্নসকে নিয়ে গড়া বর্তমান নির্বাচক কমিটির মেয়াদ শেষ হচ্ছে এ মাসেই। বুকানন নতুন নির্বাচক কমিটিতে নিজেকেও বিবেচনা করছেন। ভেট্টোরির উত্তরসূরি নির্বাচনে রস টেলর ও ব্রেন্ডন ম্যাককালামকে এগিয়ে রাখলেও এ বিষয়ে কোচ জন রাইটের সিদ্ধান্তকে গুরুত্ব দেবেন বুকানন। ওয়েবসাইট।